শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবা ছিলেন পুলিশের টহলদলে, ঘটনাস্থলে গিয়ে দেখলেন নিহত ছেলে তুহিন কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, স্পিকারের জন্য অপেক্ষা! কিশোরগঞ্জে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তাড়াইলে ইসলাহুল মুসলিমীন পরিষদের অফিসে তালা, থানায় লিখিত অভিযোগ

পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক নিহত হন। এছাড়া মাইক্রোবাস ও বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com