বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি মিস ওয়ার্ল্ড ২০২৬মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাই স্মরণে তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন নওগাঁয় ফিরছে রেমিট্যান্স যোদ্ধাদের ১৩ কফিন কিশোরগঞ্জে ফাস্টফুডের বেকারিতে দুর্ধর্ষ চুরি হোসেনপুরে সাদেক হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশ–ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা

জুলাই স্মরণে তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
জুলাই স্মরণে তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

‘দ্রোহ ও জাগরণের জুলাই-২০২৬’ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন সিএনজি স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, এর তাৎপর্য এবং গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলে ধরেন তাঁরা।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি নাইমুর রহমানের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক আকন্দ, ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা শরীফ ভূঁইয়া, সহ-সভাপতি এমদাদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।

এ সময় জাতীয় ওলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, ছাত্র অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জমিয়তে উলামা পরিষদ বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম বিন শফিক, তাদরিসুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা হুমায়ূন আব্দুর রহীম, মারকাযুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা নূরুদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com