মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী তিন সপ্তাহে আয় ২০০ কোটি ডলার র‍্যাব এর বিদায়, আসছে এসআরবি কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত নওগাঁয় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাতক যুবক গ্রেপ্তার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু শেখ হাসিনা দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না: প্রসিকিউশন ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম ‘ধরণীর গান’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে দুই দিনের ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ উৎসব সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই

নওগাঁয় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাতক যুবক গ্রেপ্তার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
নওগাঁয় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাতক যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা শাহীন আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‌্যাবের সহযোগিতায় নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।

গ্রেপ্তার শাহীন আলম মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। অভিযোগ ওঠার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ২৫ বছর বয়সী ওই তরুণী। পথে দুপুর আনুমানিক ১টার দিকে পুকুরপাড় সংলগ্ন একটি নির্জন স্থানে শাহীন তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

পরিবারের দাবি, শারীরিক প্রতিবন্ধকতার কারণে ওই তরুণী কার্যকরভাবে প্রতিরোধ করতে পারেননি। পরে বাড়িতে ফিরে ইশারা-ইঙ্গিত ও অস্পষ্ট কথার মাধ্যমে মায়ের কাছে ঘটনার বিষয়টি জানান তিনি।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহীন আত্মগোপনে চলে যান। তার ব্যবহৃত মুঠোফোনও না থাকায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয় বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি প্রকাশের পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে র‌্যাব-৫-এর সহযোগিতায় নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী কার্যক্রম জানানো হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com