রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার কিশোরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত কিশোরগঞ্জে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন-হুটারের বিরুদ্ধে ডিএমপির অভিযান স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাওয়ালিকান্দা গ্রামে অভিযান চালিয়ে মো. নূর ইসলাম (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সুখিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কুষাকান্দা গ্রামে অভিযান চালিয়ে আওয়ামী লীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—কুষাকান্দা গ্রামের মো. জমশেদ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৬), একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে উজ্জ্বল মিয়া (৪৬) এবং জহুর আলীর ছেলে বাবুল (৫১)। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজন সুখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com