শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

কিশোরগঞ্জ- হোসেনপুর আসনে শরীফ-সোহেলসহ পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৬১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোননয়নপত্র বাছাইয়ে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের বিএনপি মনোনীত দুই জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও খালেদ সাইফুল্লাহ সোহেল খান। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এঁদেরমেনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করেই মনোনয়নপত্র জমা দেয়ায় অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফের মনোনয়নপত্র বাতিল করা হয়। খালেদ সাইফুল্লাহ সোহেল খান সাজাপ্রাপ্ত হওয়ায় এর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনের অপর বিএনপির প্রার্থী রেজাউল করিম খান চুন্নু এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শরীফুল ইসলাম শরীফ ও খালেদ সাইফুল্লাহ সোহেল খান ছাড়াও এই আসনে আরো তিন জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তারা হলেন,বিকল্পধারা বাংলাদেশ থেকে মোহাম্মদ ইউসুফ, জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহেএবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহ. আবদুর রহমান।
এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে আট জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি ও মো. মশিউর রহমান হুমায়ুন, বিএনপি প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু, গণতন্ত্রী পার্টি প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কৃষক-শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. আমিনুল ইসলাম তারেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মহিউদ্দিন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থী মুহাম্মদুল্লাহ জামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী মো. এনামুল হক ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com