বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

প্রথমবারের মতো বাজারে আসছে ২শ টাকার নোট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসছে ২শ টাকার নোট। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে দেশে প্রথমবারের মত ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাজারে প্রচলিত ১০/২০/৫০/১০০/৫০০ এবং ১০০০ টাকার মতই ২০০ টাকার নোট পাওয়া যাবে। লেনদেন হবে। প্রাথমিক ভাবে ২০০ টাকার নোটের উপর “বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ নোট” কথাটি লেখা থাকলেও পরবর্তীতে তা আর লেখা থাকবেনা।

এদিকে, ১০ টাকার নোটের সঙ্গে সামঞ্জস্য থাকায় বঙ্গবন্ধুর ছবি সংবলিত ৫০ টাকার নোটের রং ও আকার পরিবর্তন করে বাজারে নতুন ৫০ টাকার নোট ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে নিয়মিত লেনদেনের মাধ্যমে নতুন এ নোট বাজারে ছাড়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক ভাবে ২০ কোটি টাকা মূল্যের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী নতুন নোট বাজারে ছাড়া হবে বলেও জানান তিনি। তবে নতুন এ নোটের পাশাপাশি বাজারে চলমান পুরো নোটেও লেনদেন অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com