বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

আজহারী জামায়াতের প্রোডাক্ট: ধর্ম প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৫৮৪ বার পড়া হয়েছে

আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন আজহারীসহ কিছু বক্তা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের গৌরীপুর কাচারি এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই আজহারী-মাজহারী এরা যেসব কথা বলে, এরা কিন্তু অত্যন্ত সুক্ষ্ণভাবে জামায়াতের প্রোডাক্ট। বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত তার শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করেছে জামায়াত। জামায়াতের টাকা-পয়সায় শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যেই তারা জামায়াতের কথা বলতো, কিন্তু প্রকাশ্যে জামায়াতের কথা বলার রাজনৈতিক সুযোগ না থাকায় খুব কৌশলে যেসব কথাবার্তা বলে, যেসব ওয়োজ করে, হাদিস-কোরান সম্পর্কে যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। এসব বক্তাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা প্রশাসক (ডিসি) মো. এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com