বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংসদে কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি পরিবহনের ভাড়া যৌক্তিকভাবে নির্ধারিত হবে: তথ্য উপদেষ্টা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: জিজ্ঞাসাবাদে আটক ৪, জমি বিরোধের সন্দেহ পাকুন্দিয়ায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে ১,৫৩৩ পরীক্ষার্থী; প্রথমদিন অনুপস্থিত ১৭ জন নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে হত্যা তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: তারেক রহমান

চলে গেলেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৪৮০৮ বার পড়া হয়েছে

দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ধানমণ্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে বাইরে থেকে মেশিনের সাহায্যে তাঁর শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২৫ জানুয়ারি) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে নেয়া হয়।

ডা. তাহসিন সালামের তত্বাবধানে থাকা  আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর শারীরিক অবস্থা মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে সংকটাপন্ন অবস্থায় উপনীত হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম।

এর আগে গত ১০ অক্টোবর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন।

ব্যাংককে চিকিৎসা শেষে দুই মাস ৩ দিন পর গত ১৪ ডিসেম্বর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশে ফিরেন।

হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত।

তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।তিনি দুই পুত্র, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ০২ (দুই) টায় অনুষষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com