বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

খিরার কেজি ১ টাকা!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৭১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ তথা বৃহত্তর চলনবিল অঞ্চলের দিঘরিয়া খিরার আড়তে এক টাকায় পাইকারি বিক্রি হচ্ছে প্রতিকেজি খিরা। আর স্থানীয় হাট-বাজারে খুচরা ৩/৪ টাকায়। খিরার এমন দাম নিয়ে একেবারে নিরাশ হয়ে পড়েছেন চাষিরা। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর শুধু তাড়াশেই ৪৪০ হেক্টর জমিতে খিরার আবাদ হয়েছে। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় ফলনও আশাতীত।

সরেজমিনে দিঘরিয়া খিরার আড়তে দেখা যায়, পার্শ্ববর্তী সিংড়া, গুরুদাসপুর, রায়গঞ্জ ও চাটমোহর উপজেলার চাষিরাও খিরা নিয়ে আড়তে এসেছেন। যাদের অনেকে এক টাকা কেজি বিক্রি না করে রাস্তায় খিরা ফেলে প্রতিবাদ করছেন। এ সময় চাষিরা কান্নায় ভেঙে পড়েন।

বেশ ক’জন খিরাচাষি বলেন, একবিঘা জমিতে খিরার চাষ করতে সবমিলিয়ে ২০/২২ হাজার টাকার মতো খরচ হয়েছে। ক্ষুদ্র বর্গাচাষিরা প্রতিবিঘা জমি ১০/১২ হাজার টাকায় বর্গা নিয়ে আবাদ করায় তাদের খরচ তুলনামূলক বেশি হয়েছে। চাষিরা আরো বলেন, গতবছর সর্বনিম্ন ২৫০/৩০০ টাকা মণ খিরা বিক্রি করেছেন। আর এ বছর মাত্র ৪০ টাকা মণ। উৎপাদন ব্যয় তো দূরের কথা, পরিবহন খরচ না জোটায় অনেক চাষি তাদের খিরার জমি ভেঙে বিকল্প আবাদের চেষ্টা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুল নাহার লুনা জানান, খিরাচাষিরা ভালো ফলন পেয়েও দাম কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে খিরার জমি নষ্ট না করে তিনি চাষিদের কয়েকদিন ধৈর্য ধরার পরামর্শ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com