শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৬৯০ বার পড়া হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা আজ বুধবার সকালে আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে নৌকা প্রতীকে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার লক্ষে উপজেলা আওয়ামীলীগ এই বর্ধিত সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের দুই ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রি:জেনারেল(অব.) সাফায়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জের পৌর মেয়র মো. মাহমুদ পারভেজ, অধ্যক্ষ মো. শরীফ সাদী।
আরো বক্তব্য রাখেন, হোসেনপুর পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য শাজাহান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, যুবলীগ সভাপতি এম.এ হালিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জাতীয় শ্রমিক লীগের হোসেনপুর শাখার সভাপতি মো. মিরজুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা সব বিভেদ ভুলে গিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের দলীয় প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামকে বিজয়ী করতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com