বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

প্রথম দিনে আদায় ২১৮ কোটি টাকা করমেলায়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
এবারে অনুষ্টিত সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিনে ২১৮ কোটি ৪২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের মেলার প্রথম দিনের চেয়ে যা ১০ কোটি টাকারও বেশি।
প্রথম দিনে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। তবে এবারের মেলায় গত বছরের চেয়ে সেবাগ্রহীতা ও রিটার্ন দাখিলকারী সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য মতে সেবা নেয়া ও রিটার্ন দেয়া উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০ শতাংশের উপরে।
গতকাল ঙ্গলবার সারাদেশে এক যোগে শুরু হয় আয়কর মেলা-২০১৮। কেন্দ্রীয়ভাবে রাজধানীর অফিসার্স ক্লাবে সকালে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এদিকে, মেলার প্রথম দিনে দেশজুড়েই ছিল নানা আয়োজন। অনুষ্ঠিত হয়েছে সভা-সেমিনার। মেলায় ছিল স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণা। উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন স্লোগানে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ।
মেলার সমন্বয়ক জিয়া উদ্দিন মাহমুদ বলেন, পূর্বাপরের চেয়ে এবারের মেলা বেশ সাজানো গোছানো। মেলায় বেড়েছে সেবা ও তথ্য কেন্দ্রের পরিধি। সব মিলিয়ে উৎসমুখর পরিবেশেই চলছে আয়কর মেলা।
প্রতিবারের মতো এবারে মেলার বাড়তি আকর্ষণ কর প্রশিক্ষণ ফোরাম। নতুন করদাতা সৃষ্টিই এর লক্ষ্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "প্রথম দিনে আদায় ২১৮ কোটি টাকা করমেলায়"

  1. Good info. Lucky me I reach on your website by accident, I bookmarked it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com