বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

ইতিহাসে প্রথম, জলের চেয়ে তেলের দাম কম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১১২৪ বার পড়া হয়েছে

পৃথিবী জুড়ে প্রায় সব দেশেই চলছে লকডাউন। কমছে তেলের চাহিদাও। ফলে হু হু করে বিশ্ব বাজারে কমছে তেলের দাম। এবার তারই প্রভাব পড়ল আমেরিকার অয়েক মার্কেটে। সোমবার ঐতিহাসিকভাবে কমে গেল তেলের দাম। আগামিদিনে তেলের দাম আরও কমার আশঙ্কা রয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে জ্বালানি তেলের বাজার। বিশ্ববাজারে হু হু করে কমছে দাম। যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষরণাগারগুলো অতিরিক্ত তেলের চাপ আর নিতে পারছে না। এতে দাম আরও কমে যাচ্ছে।

ফিউচার মার্কেটে মে মাসে তেলের দাম গিয়ে দাঁড়াতে পারে ব্যারেল প্রতি ০ ডলারেরও নীচে। আরও নিখুঁতভাবে বলতে গেলে ০.০১ ডলার প্রতি ব্যারেল। যা, এক বোতল জলের থেকেও কম। এর আগে কখনও এত দাম কমতে দেখা যায়নি।

 

গত এক মাস ধরে কম চাহিদার চাপ ও উৎপাদন কমানো নিয়ে তর্কবিতর্ক চলছে তেলের বাজারে। অবশ্য চলতি বছরের শুরু থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে তেলের উপর। মার্চের শেষে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে দাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com