বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আইইডিসিআর বাদ, করোনার নমুনা সংগ্রহ করবে স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশে কারো দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের পরিবর্তে এখন থেকে সেই নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সারা দেশে এই ভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতোদিন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল। রবিবার থেকে নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

আবুল কালাম আজাদ জানিয়েছেন আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে। রবিবার দুপুর পর্যন্ত বাংলাদেশে ৯,৪৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এতে মৃত্যু হয়েছে ১৭৭ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com