শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঈদের উৎসবে ভয়াবহ হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০
  • ৫০৮ বার পড়া হয়েছে

ঈদ উৎসবের মধ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমালিয়ায়। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত ২০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার দেশটির রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপি’কে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছে।

 

তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এজন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে।

আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উতসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রবিবার মানুষ সেখানে জড়ো হয়েছিল।

এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com