শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

একদিনে সর্বোচ্চ ২৫২৩ জনের শরীরে করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪০৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একদিনে এ যাবৎকালের এটাই সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।  এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪ জন।

একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ আর ৪ জন নারী।  এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫৮২ জনের মৃত্যু হলো।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯ হাজার ১৫জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com