শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ৬০ হাজার ও মৃত ৮০০ ছাড়াল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন।

এনিয়ে বাংলাদেশে  মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৮১১ জনের।

মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ আর ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ১২ জন, সিলেটের ৩ জন, রাজশাহীর ২ জন, বরিশালের ১ এবং রংপুরের ১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৭ জন এবং বাসায় ১৩ জন।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫০ টি ল্যাবে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮২৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২০.০৭ শতাংশের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৬৪৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১২ হাজার ৮০৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com