শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো, মোট মৃত্যু ছাড়ালো ১৩শ’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৭৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৪৮৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৩০৫ জনের।

মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৮ জন পুরুষ আর ১৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রামের ১২ জন এবং রাজশাহীর ৪ জন। বাকিরা অন্য বিভাগের।

বুধবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৫৯টি ল্যাবে ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৩৮ হাজার ১৮৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।

 

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com