শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সংসদে কাল পাস হবে অর্থ বিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫০৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে আগামীকাল অর্থ বিল পাস এবং ৩০ জুন মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।

পাঁচ দিন মুলতবির পর কাল সকাল ১১টায় পুনরায় অধিবেশন বসছে। গত ২৩ জুন সংসদের বৈঠকে ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।

আগামীকালের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দিবেন।

এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরো যুগোপযোগি করে অর্থ বিল,২০২০ পাস করা হবে।

 

গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com