বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

নতুন আইফোনের সঙ্গে ‘থাকছে না’ চার্জার-ইয়ারফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৬৩৫ বার পড়া হয়েছে

আইফোনের বক্স খুললেই সচারচর ভেতরে যা দেয়া হয়, চলতি বছরের নতুন মডেলের সঙ্গে তা নাও থাকতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।

 

অ্যাপলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা প্রযুক্তিবিদ মিং-চি কুও’র উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নতুন মডেলে কোম্পানিটি পাওয়ার অ্যাডাপ্টার এবং ইয়ারপড সরবরাহ না করার পরিকল্পনায় আছে।

এই বছরের শেষ দিকে অ্যাপলের এসই মডেলের নতুন স্মার্টফোন বাজারে আসার কথা। কুও জানিয়েছেন, ৫জি ফোনের আপগ্রেডের জন্য অ্যাপল খরচ কমানোর চেষ্টায় আছে। ফোন প্যাকেজিং ছোট হলে সহজে যেমন বহন করা যাবে, তেমনি শিপিং খরচও কমে যাবে। এখন পর্যন্ত অ্যাপলের সব ফোনে ইয়ারপড এবং অ্যাডাপ্টার দেয়া হয়।

 

অ্যাপল আবার আলাদাভাবে আইপডের জন্য ২০ ওয়াটের একটি চার্জার আনছে। যেটি দ্রুত চার্জ দিতে সক্ষম। এই চার্জারটি আইপডের সঙ্গেই দেয়া হবে। প্রযুক্তিবিদ মিং-চি কুও আগে অ্যাপলের নতুন মডেলের ফোন সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে চমক দেখিয়েছেন। এবারও তাই ধারণা করা হচ্ছে, তার কথা মিলে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com