সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যোগ হলো আরও একটি নতুন ফিচার। এবার ফেসবুক নিয়ে এসেছে ব্যবহারকারীদের জন্য অ্যানিমেটেড ছবি তৈরির নতুন ফিচার ‘অ্যাভাটার’। এখন ব্যবহারকারী চাইলে নিজের অ্যানিমেটেড অ্যাভাটার বা চরিত্র তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। পাশের দেশ ভারতে এ ফিচারটি ইতোমধ্যেই চালু হয়েছে। শিগগিরই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও ফিচারটি অবমুক্ত হবে। ব্যবহারকারীরা এ ফিচারে পাবেন নানা রকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেসের বিকল্প। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেস স্টিকার তৈরি করে তা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে।
যেভাবে অ্যাভাটার ব্যবহার করবেন
অ্যাভাটার প্রস্তুত হয়ে গেলে নিজের তৈরি অ্যাভাটারটি প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করা যাবে।