শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে লাইসেন্স না থাকায় তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৭৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার সকাল ১১টার সময় নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

তিনটি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স এবং সেবা দানের মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এই তিন প্রতিষ্ঠানগুলো হলো হাবিয়া খাতুন জেনারেল প্রাইভেট হাসপাতালকে ১৫ হাজার, হেলথ কেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার নিকলী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত জানান, নিকলী উপজেলার হাসপাতালের সামনে দুটি এবং টিএনটি অফিস সংলগ্ন একটিতে লাইসেন্স এবং সেবা দানের মূল্য তালিকা না থাকায় বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২/ ৬,৭,৮ ধারায় লঙ্ঘনের দায়ে একই আইনের ১৩ ধারায় অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ১ মাসের মধ্যে যাবতীয় বৈধ্য কাগজপত্র রাখার কথা বলেন।

সূত্র মতে, ওই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং মূল্য তালিকা ছাড়া দীর্ঘ দিন যাবত ব্যবসা পরিচালনা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com