শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৭ বার পড়া হয়েছে

সঞ্জিত চন্দ্র শীল ,হোসেনপুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১( কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম খান চুন্নুর পক্ষে গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) হোসেনপুর উপজেলার সিদলা ও জিনারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম-গঞ্জের বিভিন্ন হাট-বাজার ও বড় রাস্তার মোড়ে নেতা-কর্মীসহ ব্যাপক গনসংযোগ ও পথসভা করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এস জি এম হালিম,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. হযরত আলী, বিএনপি নেতা সৌকত উসমান, সিদলা ইউনিয়ন বিএনপি নেতা মো.খায়রুল মিয়া, সিদলা ইউনিয়ন বিএনপি নেতা মো. তাজুল ইসলাম, বিএনপি নেতা মো. লিটন মিয়া প্রমূখ।
উল্লেখ্য, এ আসনে আওয়ামীলীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ্য থাকায় হোসেনপুর ও কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে কে হবে এ আসনের কর্ণধার। সৈয়দ আশরাফ নাকি রেজাউল করিম খান চুন্নু ?
তবে বিএনপি নেতাকর্মীদের দাবি যদি সুষ্ট,অবাদ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com