শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আরও যতদিন বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি, বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

বৈশ্বিক করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় এ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়েক দফা বাড়ানো হয়। গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটির সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি ঘরে বসেই শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এছাড়া, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে না নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে মূল্যায়নের ভিত্তিতে। কোভিড-১৯ ভাইরাসের কারণে সিলেবাস শেষ না হওয়া, সেশন জট সৃষ্টি না করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com