শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মুখ খুললেন মামুন, ধর্ষণ মামলা নিয়ে যা বললেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৭ বার পড়া হয়েছে

ধর্ষণ মামলায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পরই তিনি রাত ১১টার দিকে নিজ অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি লিখেন। তার সংগঠন ছাত্র অধিকার পরিষদের ভাবমূর্তি বিনষ্ট এবং মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ছাত্রী তার বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি করছেন তিনি। তার কাছে প্রয়োজনীয় তথ্য প্রমাণ রয়েছে, যা প্রয়োজন মতো আদালতে উপস্থাপন করবেন বলে জানান মামুন।

ফেসবুকে তিনি লিখেন, ‘আমি হাসান আল মামুন, বিশ্ববিদ্যালয় জীবনে ইসলামিক স্টাডিজ বিভাগের হয়ে টানা তিন বার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন, দুইবার আমার নেতৃত্বে আন্তঃবিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে ডিপার্টমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভলিবল টিম ও মুহসীন হলের ফুটবল ও ভলিবলে টিমে অধিনায়কের দায়িত্ব পালন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের নিয়মিত খেলোয়াড় ছিলাম আমি। এছাড়াও আমি নেত্রকোনা জেলা ফুটবলের টিমের একজন সদস্য। এই দীর্ঘ পথপরিক্রমায় বহু সংগঠনের সাথে যুক্ত থাকার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়। দলমত নির্বিশেষে কেউ আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় জীবনে কোনও অভিযোগ আনতে পারেনি।

 

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘ ৮ বছরের বিশ্ববিদ্যালয় জীবন ও আড়াই বছর সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা হয়তো বলতে পারবেন কেমন ছেলে আমি। অভিযোগকারী মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাকে, আমার পরিবার ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করেছে।

 

প্রসঙ্গত, গত ২১ এবং ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ৬ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ ও কোতোয়ালি দুই থানায় দুটি অভিযোগ দায়ের করেন।

 

এরপর বুধবার রাতে ছাত্র অধিকার পরিষদ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। যেহেতু হাসান আল মামুন তার সংগঠনের আহ্বায়ক পদে রয়েছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে সাময়িক পদ থেকেও অব্যাহতি দিয়েছে সংগঠনটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com