শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দেশে করোনায় একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ১৮০৭

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৯৩ জনে।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮০৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১১ দশমিক ৯৩ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

 

সোমবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ৫৮২ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭২ হাজার ৭৩ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৫০ শতাংশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com