শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে খুনের মামলায় চার জনের ফাঁসির আদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার একটি ডাকাতিসহ খুনের মামলায় আদালত দুই সহোদরসহ চার জনকে ফাঁসি ও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

 

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে কাশেম ও তার সহোদর ভাই নজরুল, একই গ্রামের ফজলুর রহমানের ছেলে লিটন ও মৃত শুকুর মাহমুদের ছেলে ছাত্তার। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিংগুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে খোকন, আব্দুল কাদিরের ছেলে সিরাজ উদ্দিন ওরফে সিরাজ, আব্দুল বারীর ছেলে কান্তু মিয়া ও আসনপুর গ্রামের মৃত চানফরের ছেলে শাহেদ।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২৩ এপ্রিল রাত দেড়টার দিকে করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের গণপূর্ত বিভাগের সাবেক কর্মচারী আব্দুর রহমান আমিনের বাড়িতে আসামীরা ডাকাতি করার জন্য ঢুকে। এ সময় আসামিরা আব্দুর রহমানকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার স্ত্রী নূরুন্নাহারকেও ছুরিকাঘাত করে আসামিরা। পরে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় তারা। প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে নূরুন্নাহার বাদী হয়ে চিহ্নিত ৮ জনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। ২০০৮ সালের ২৮ জানুয়ারি সিআইডির এএসপি রফিকুল ইসলাম ৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com