শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ হাওরে অলওয়েদার সড়কের উদ্বোধন

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫১২ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাওরবাসীর অলওয়েদার সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

‘হাওরের বিস্ময়’ হিসেবে পরিচিত এই সড়কটি কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে নির্মিত হয়েছে। এ সড়ক উদ্বোধনের মাধ্যমে হাওরে নতুন দিগন্তের উন্মোচন হবে। সড়ককে ঘিরে হাওরে কেরালা মডেলে পর্যটন এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে প্রশাসন। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝ দিয়ে পিচঢালা প্রশস্ত উঁচু সড়কটি হাওরের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এলাকায় বেড়েছে কর্মসংস্থানের সুযোগ।

 

মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সড়কটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হবে। এক সময়ের দুর্গম হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। ভবিষ্যতে এ সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হবে। জেলা সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার সড়ক’ নির্মাণ করা হয়।

 

এই মূহুর্তে গণভবনে অনুষ্ঠিতব্য ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ প্রান্তে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়াম মিঠামইন হতে সংযুক্ত আছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com