শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

‘কালি ও কলম’ সম্পাদক আবুল হাসনাত আর নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কালি ও কলমের সহকারী সম্পাদক আশফাক খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ফুসফুসে সংক্রমণজনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

 

সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। আবুল হাসনাত একজন সাহিত্য সম্পাদক হিসেবে নন্দিত ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com