বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

জেনে নিন, ফেসবুক আপনার তথ্য রাখে কোথায়?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

ফেসবুকে আপনার শেয়ার করা সবকিছুই জমা হয় ওদের ডেটা সার্ভারে। সেটা ছবি হতে পারে, ভিডিও হতে পারে। আবার বন্ধুর সঙ্গে মেসেঞ্জারের কথোপকথন কিংবা হঠাৎ মনে আসা কবিতার দুই পঙ্‌ক্তি লিখে দেওয়া পোস্টও এর মধ্যে পড়ে। এই সার্ভারগুলো থাকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ডেটা সেন্টারে। চলুন ছবিতে দেখে নেওয়া যাক, ফেসবুক কোথায় আপনার তথ্য জমা রাখে।

 

 

ফেসবুকের ডেটা সার্ভার সচল থাকে দিনরাত। যন্ত্রাংশগুলো বেশ তাপ উৎপাদন করে। বিশেষ ব্যবস্থায় সেগুলো ঠান্ডা রাখা হয়। অবশ্য সুইডেনের লুলেওয়েতে ফেসবুকের ডেটা সার্ভার ঠান্ডা রাখা হয় শুষ্ক-শীতল প্রাকৃতিক বাতাস ব্যবহার করেই।

ডেটা সেন্টারগুলোতে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে অনুকূল পরিবেশ বজায় রাখা হয়। প্রাকৃতিক বাতাস ব্যবহার করা হলেও সেগুলো বেশ কয়েকটি ফিল্টারের মধ্য দিয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় বড় প্রকল্পে কাজ করছে ফেসবুক। এই প্রযুক্তির জন্য সার্ভারে ‘বিগ সার’ নকশার যন্ত্রাংশ ব্যবহার করে প্রতিষ্ঠানটি। নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ করেন কর্মীরা। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার প্যাপিলিয়ন ডেটা সেন্টার।

 

ফেসবুক দাবি করে তাদের ডেটা সেন্টারগুলো অন্যদের চেয়ে ৮০ শতাংশ বেশি ‘ওয়াটার এফিশিয়েন্ট’। অর্থাৎ তুলনামূলক কম পানি ব্যবহার করে সার্ভারের কুলিং সিস্টেম সচল রাখা হয়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস লুনাসে ফেসবুকের ডেটা সেন্টার। ছবি তোলার সময় সেটি নির্মাণাধীন ছিল। ডেটা সেন্টারগুলোতে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে।

ডেনমার্কের অডেন্সে ফেসবুকের ডেটা সেন্টার।

আয়ারল্যান্ডের ক্লোনি ডেটা সেন্টার।

যুক্তরাষ্ট্রের আইওয়ার আলটুনা ডেটা সেন্টার।

ফেসবুক বলছে, কার্যকারিতা বৃদ্ধি এবং পরিবেশের সুরক্ষায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অরিগনের প্রাইনভিল ডেটা সেন্টার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com