শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫৪ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া

নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য চলতি বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ নারী। আজ বুধবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবসে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাদের এ সম্মাননা দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পদক বিতরণ করেন। তার পক্ষে পদকজয়ী নারীদের হাতে সম্মাননা, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মুক্তিযোদ্ধা মুশতারী শফি এ পদক পেয়েছেন। নারী শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক শিরীন আখতার এবং পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য কর্নেল ডা. নাজমা বেগম এবার রোকেয়া পদক পেয়েছেন।

 

নারীর অধিকার আদায়ের সংগ্রামের জন্য মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, নারীর আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য মঞ্জুলিকা চাকমা রোকেয়া পদক পেয়েছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com