বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন নামে একজন নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৬৭৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফ উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বিলের পাড়ে ওই ঘটনা ঘটেবন্দুকযুদ্ধে নিহত আশরাফ ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মানিকদী দক্ষিণপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে গোপন সূত্রে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল গজারিয়া বিলের পাড়ে যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছয়সাত সদস্যের ডাকাত দলটি পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলটি পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ আশরাফকে আটক করে। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলেও জানান শফিকুল ইসলাম

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, দুটি রামদা, ১০০ পিস ইয়াবা ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত আশরাফের নামে ভৈরব থানাসহ নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com