সঞ্জিত চন্দ্র শীল : কিশোরগঞ্জের হোসেনপুরে শিশু ধর্ষণের অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার বিল চাতল গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে হৃদয় মিয়া পাশের বাড়ির লিটন মিয়ার মেয়ে আনুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী সোমা আক্তারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সোমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষিতার পরিবারের অভিযোগে ভিত্তিতে গতকাল সোমবার (১৪ জানুয়ারি) সকালে গোপন সংবাদে হাসপাতাল মোড়ে হোসেনপুর থানা পুলিশ বখাটে হৃদয় মিয়াকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।