শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে ২৪৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ৬১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিমের অভিযানে হোসেনপুর উপজেলার সিদলা থেকে  ২৪৩ পিস ইয়াবাসহ মো. আল-আমিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. আল-আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. বকুলের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় হোসেনপুর উপজেলার সিদলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আল-আমিনকে তারা ২৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল সেট’সহ হাতেনাতে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মো. আল-আমিন মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com