বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

এক সেকেন্ডেই ৯৬ কিমি গতি উঠবে যে গাড়িতে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
  • ২২৮ বার পড়া হয়েছে
এক সেকেন্ডেই ৯৬ কিমি গতি উঠবে যে গাড়িতে

টেসলার নতুন রোডস্টার গাড়ি এক দশমিক এক সেকেন্ডে প্রতি ঘণ্টায় শূন্য থেকে ৬০ মাইল (৯৬.৫ কিমি) গতি তুলতে পারবে।

এমন দাবি করছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। পপুলার মেশিন ও দ্য ড্রাইভেনস এমন খবর দিয়েছে।

এ বিস্ময়কর গতি এখনকার সব রেকর্ড ভেঙে দেবে। এমনকি সর্বোচ্চ মানের স্পোর্টস কারের গতিকেও হার মানবে এটি। কিন্তু কীভাবে এটি সম্ভব? তা নিয়েই সবার অবাক করা প্রশ্ন।

খবরে বলা হয়, তিনি দ্বিতীয় প্রজন্মের রোডস্টারকে স্পেসএক্সের রকেট থ্রাস্টার দিয়ে সজ্জিত করেছেন। আর তাতেই বাজারে থাকা সব গাড়ির রেকর্ড ভেঙে এমন গতি দেবে রোডস্টার।

লস অ্যাঞ্জেলেসে পিটারসন জাদুঘরে টেসলা রোডস্টারের দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীতে এ বিস্ময়কর দৃশ্য শনাক্ত করেছেন দর্শনার্থীরা। রকেট থ্রাস্টার শব্দটি সাধারণ মহাকাশ যানের সঙ্গে সম্পৃক্ত। গতিবৃদ্ধি ও উচ্চতা নিয়ন্ত্রণে মহাকাশ যানে এটি ব্যবহার করা হয়।

টেসলার গাড়িটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের শরীর চার থেকে পাঁচগুণ ভারী হয়ে উঠবে। আসনের সঙ্গে শরীরের ওজন ধাক্কা খাবে।

রকেট-সক্ষমতার গাড়ি সচরাচর থাকলেও তা সড়কে চলার অনুমোদন নেই। সাধারণত বিলাসবহুল স্পোর্টস কার হিসেবে এগুলো ব্যবহার হয়ে আসছে।

ইলন মাস্ক বলেন, এই অবশ্যই নিরাপদ। তবে কেউ আগে থেকে অসুস্থ থাকলে তাদের জন্য এই গাড়ি না। এটি উড়তেও পারবে, যদিও তা স্বল্প সময়ের জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com