বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

৮২ বছর বয়সী ইউটিউবারের চমকে দেওয়া আয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৬৮ বার পড়া হয়েছে
৮২ বছর বয়সী ইউটিউবারের চমকে দেওয়া আয়

অনলাইন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। প্রতিদিন বিশ্বের নানাপ্রান্ত থেকে জনপ্রিয় এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করা হয়। ইতোমধ্যে ইউটিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন অনেকেই।

এই প্ল্যাটফর্মে তরুণদের জয়জয়কার থাকলেও জনপ্রিয় ইউটিউবার হিসেবে খ্যাতি পেয়েছেন পুষ্পারানি সরকার। ৮২ বছর বয়সী এই বৃদ্ধার চ্যানেলের নাম ‘ভিলফুড’। বিভিন্ন গ্রামীণ পদের রান্নার ভিডিও পাওয়া যায় তার এই চ্যানেলে। পশ্চিমবঙ্গের বীরভূমের ইলামবাজারে বনভিলার বাসিন্দা এই নারীর রান্নার জনপ্রিয়তা শুধু ভারতে নয়, গোটা বিশ্বে। বাংলাদেশ,আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের অনেকেই তার রান্নার ভক্ত।

বর্তমানে ইউটিউবে পুষ্পারানির সাবস্ক্রাইবার সংখ্যা ১.৫৪ মিলিয়ন। ২০২০ সালে তার ‘ভিলফুড’ চ্যানেলকে ‘গোল্ড প্লে বাটন’ দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটি থেকে প্রতি বছর ৮-১০ লাখ রুপি আয় করেন তিনি।

পুষ্পারানির ইউটিউবে ভিডিও পোস্ট হঠাৎ করেই। ২০১৭ সালে তার নাতি সুদীপ সরকার ইউটিউবে তাকে একটি চ্যানেল খুলে দেন। প্রথম ভিডিওতে তিনি পোস্ট করেছিলেন কুমড়োফুলের বড়া। খড়ের ছাউনি দিয়ে ঘেরা রান্নাঘরে, বাগানের সবজি, নিজের পুকুরের মাছ দিয়ে রান্না করেন তিনি। তাকে সাহায্য করেন তার পুত্রবধূ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com