বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’ কাল, দেখা যাবে না বাংলাদেশে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে
‘বলয়গ্রাস সূর্যগ্রহণ’ কাল, দেখা যাবে না বাংলাদেশে

আগামীকাল (১০ জুন) বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণটি এদিন বাংলাদেশ মান সময় দুপুর ২ টা ১২ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে শেষ হবে।

তবে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এই সূর্যগ্রহণে চাঁদের ছায়া সূর্যের ৯৯.৪০ শতাংশ ঢেকে দেবে৷ অর্থাৎ এটি পূর্ণ সূর্যগ্রহণ নয়৷ যার ফলে চাঁদের চারপাশ দিয়ে রিং-এর মতো সূর্যের সামান্য অংশ দেখা যাবে৷ আর এটাকেই বলে ‘রিং অফ ফায়ার’৷ এই রিং অফ ফায়ারই  বলয়গ্রাস সূর্যগ্রহণের প্রধান বিশেষত্ব৷

বলয়গ্রাস আসলে কী?

চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলেই গ্রহণ ঘটে যায়। তবে অন্যান্য গ্রহণের থেকে বলয়গ্রাস আলাদা। চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে তাকে বলা হবে বলয় গ্রহণ। অমাবস্যার সময়ে সূর্যগ্রহণ হয় তবে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ চাঁদ ভূ-কক্ষের সাথে ৫ ডিগ্রি হেলে থাকে। আর কৌণিক দূরত্বের নিরিখেই বলয়গ্রাস ঘটে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com