বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

পপিকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৬৪৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশের সব বয়সের জনতা মাঠে নেমেছেন। সবার এক দাবি- ইন্দুবালার মুক্তি। মুক্তি চাই চাই, ইন্দুবালার মুক্তি চাই, ইন্দুবালার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে- এমনই স্লোগানে উত্তাল সারা দেশ। এমন সময় সবাইকে ঘরে ফিরে যাবার নির্দেশ দিলেন নেত্রী।

হ্যাঁ, এমনই তুখোড় নেত্রীর বেশে হাজির হলেন চিত্র নায়িকা পপি। প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পপির ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন ওয়েব সিরিজটি দেখার জন্য। অবশেষে অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ আজ শনিবার মুক্তি পেয়েছে অনলাইনে। সিনেস্পট নামের একটি অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এটি। লুক ও অভিনয় দিয়ে ইন্দুবালায় প্রথম পর্বেই চমকে দিলেন পপি।

নির্মাতা অনন্য মামুন শনিবার দুপুরে বলেন, ‘ইন্দুবালার প্রথম পর্ব মুক্তি পেল আজ। ১৩ পর্বের এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব উপভোগ করবেন দর্শকরা। ধারাবাহিক ভাবে আসবে পরের পর্বগুলো।’

এই ওয়েব সিরিজে দেখা যাচ্ছে, ইন্দুবালা একজন শিক্ষিতা সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এ নারীর প্রতিবাদ অহিংস উপায়ে।

ইন্দুবালায় নিজের চরিত্র প্রসঙ্গে পপি বলেন, ‘চরিত্রটি একেবারেই সিনেমাটিক। আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনও তৈরি হয়নি। তাই প্রথমবার এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে।’
এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। আরও অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম. চিত্রনায়ক এবিএম সুমনসহ অনেকে। এ এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com