কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেডের ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এর পৃষ্ঠপোষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব কমান্ডের আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলা শহরের খরমপট্টিস্থ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এই ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন করা হয়। এছাড়াও চলতি বছরের ঈদ উল ফিতরের আগে উদ্বোধন করা প্রয়াত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামে পরিচালিত ‘সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন বিগ্রেড’ এর উদ্যোগে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে।
দুটি ফোন নাম্বারে ২৪ ঘণ্টা ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিস পাওয়া যাবে। এই সেবার দায়িত্বে থাকবে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী (০১৭৭৮-৬৭৭৪৪৬) ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী (০১৭৭৮-৬৭৬৩৯৪)।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল আহসান শাহজাহান, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুব কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী, ছাত্রলীগ নেতা কাজী জয়নাল আবেদীন সোলায়মান’সহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও মাস্ক বিতরণসহ অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা কার্যক্রম চালু রয়েছে।