বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

সার্চের ফলাফলে বাড়তি তথ্য সংযোগ করবে গুগল!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে
সার্চের ফলাফলে বাড়তি তথ্য সংযোগ করবে গুগল!

গুগলে সার্চ করার সময় অনুসন্ধানকারীরা কেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সুপারিশ পেয়ে থাকে সেটা এখন থেকে জানিয়ে দেবে গুগল। এ জন্য তারা সার্চের ফলাফলে বাড়তি তথ্য সংযোগ করবে। এসবের মধ্যে থাকবে ‘ম্যাচিং কি-ওয়ার্ডস’ এবং ‘রিলেটেড টার্মস’। পাশাপাশি অনুসন্ধানকারীদের আঞ্চলিক অবস্থানের ওপর ভিত্তি করে অন্য পেজগুলো সেই লিংকটি উল্লেখ করেছে কি না সেটাও জানা যাবে।

নিজেদের অনুসন্ধান র‍্যাংক অ্যালগরিদমে যে কারণগুলো কাজ করে, সে ব্যাপারে কোনও গোপনীয়তা রাখেনি গুগল। এখন সেটি অনুসন্ধানকারীদের কাছে আরও খোলাসা করে প্রকাশ করতে চায় তারা।

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনটি আশা করছে, এতে এই সব তথ্য ব্যবহারকারী আরও ভালোভাবে সার্চ করার সুযোগ পাবে। সার্চ ইঞ্জিনে একটি বাড়তি প্যানেল যোগ করা হবে, যাতে থাকবে সার্চসংক্রান্ত নানা রকম টিপস। এসবের মধ্যে থাকবে কিভাবে নির্দিষ্ট বাক্যাংশগুলোতে উদ্ধৃতি চিহ্ন লিখতে হবে, কিংবা কী লিখলে অনুরূপ বিষয়বস্তু সহজেই খুঁজে পাওয়া যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com