রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জের যশোদল আশ্রয়ণ প্রকল্প সারা বাংলাদেশের মডেল হতে পারে-এমপি জাকিয়া নূর লিপি

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের যশোদল আশ্রয়ণ প্রকল্প সারা বাংলাদেশের মডেল হতে পারে-এমপি জাকিয়া নূর লিপি
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এমন স্লোগানে ও সৃজনশীল নানা উদ্যোগের মাধ্যমে যশোদল আশ্রয়ণ প্রকল্প এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
.
শনিবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে যশোদল ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে মুজিব স্মারক বৃক্ষরোপন, বৃক্ষরোপন কার্যক্রম, বিনোদন জোন ও লেকের ঘাট উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে গ্যাস সিলিন্ডার, চুলা এবং খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ জাকিয়া নূর লিপি এমপি।
.
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এই প্রকল্পটি আমি দেখেছি। আমি আশা করি এটি সারা বাংলাদেশে মডেল প্রকল্প হিসেবে স্থান পাবে। এসময় তিনি জেলা প্রশাসক, ইউএনও এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন।
কিশোরগঞ্জের যশোদল আশ্রয়ণ প্রকল্প সারা বাংলাদেশের মডেল হতে পারে-এমপি জাকিয়া নূর লিপি

বিনোদন জোনে দোলনা, স্লিপার, কৃত্রিম লেক, গোলঘর ও বসার স্থান, পানি পানের জন্য টিউবওয়েল এবং নামাজের জন্য নামাজের ঘর নির্মাণ করা হয়েছে। ছবিতে কৃত্রিম লেকপাড়ের ঘাট পরিদর্শন করছেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সহকারী কমিশনার (ভূমি) সাগুফ্তা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল হক (বাবুল)। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।
.
এ সময় সংসদ সদস্য ও জেলা প্রশাসক প্রকল্পের ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং উক্ত প্রকল্পের উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন এবং উপকারভোগীদের সকল বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে অবস্থানরত উপকারভোগীরা তাদের পূর্বের আশ্রয়হীন ও গৃহহীন অসহায় জীবন-যাপনের বর্ণনা দিয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তাদের গৃহ প্রদানের মাধ্যমে পরিবারসহ একটি সুন্দর জীবন উপহার প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রকল্পের স্থানে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন।
.
উল্লেখ্য যে, যশোদল আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২২ টি ঘর নির্মিত হয়েছে এবং ঘরগুলোকে টেকসই করার জন্য ঘরগুলোর চারদিকে প্যালাসাইডিং, গাইডওয়াল করা হয়েছে। প্রকল্পটিকে পরিবেশবান্ধব করার জন্য বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি বৃক্ষ রোপন করা হয়। তাছাড়াও উপকারভোগীদের জন্য বিনোদন জোনে দোলনা, স্লিপার, কৃত্রিম লেক, গোলঘর ও বসার স্থান, পানি পানের জন্য টিউবওয়েল এবং নামাজের জন্য নামাজের ঘর নির্মাণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com