রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এসএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
এসএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সাতটি বিষয়ে সংশোধন করা হয়েছে। এর মধ্যে চারটি অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধিত হয়েছে। আর দুটি বিষয়ের অ্যাসাইনমেন্টে কিছু অংশ নতুন করে যুক্ত হয়েছে। একই সঙ্গে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পরিবর্তিত হয়েছে।

রবিবার (১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৮ জুলাই প্রথম পর্যায়ে তিন সপ্তাহের ছয়টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাউশি। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। পরিবর্তিত অ্যাসাইনমেন্টটি আবারও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।

পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম সংশোধন করে করা হয়েছে ‘সরল যন্ত্র ও তার ব্যবহার’। আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্টের পরিবর্তিত শিরোনাম হচ্ছে ‘গতি ও এর রাশিমালা’।

হিসাববিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের পরিবর্তিত শিরোনাম হচ্ছে ‘সাধারণ জাবেদার ধারণা ও গুরুত্ব’। আর উচ্চতর গণিতের একাদশ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করে করা হয়েছে ‘স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে বহুভুজসংক্রান্ত সমস্যা সমাধান’।

আর রসায়ন তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট কলামের শুরুতে ‘বিভিন্ন (চারটি) মৌলের নিউট্রনসংখ্যা, বোর মডেল অনুসারে পরমাণুর গঠনের চিত্র, শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তিস্তরে (অরবিটালসমূহে) ইলেকট্রন বিন্যাস’ অংশটি যুক্ত হয়েছে।

রসায়ন চতুর্থ অধ্যায়ের অ্যাসাইনমেন্টের শুরুর ‘মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণিতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ এবং মৌলসংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণি বৈশিষ্ট্য’ অংশটি যুক্ত করা হয়েছে। এ ছাড়া পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট পুরো পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রতিটি নৈর্ব্যচনিক বিষয়ের উপর ৮টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। আবশ্যিক বা চতুর্থ বিষয়ের উপর কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না শিক্ষার্থীদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com