ভৈরবে ১৮০ কেজি মাদকদ্রব্য গাজাঁসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আটকৃতরা হলেন হবিগঞ্জ জেলার লাখাই গ্রামের বাসিন্দা ইউনস মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (২৮) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৫)।
র্যাব জানায়, বুধবার (৪ আগষ্ট) একটি মাদক কারবারি চক্র ঢাকা মেট্রো-ন-২০৭৪৮৮ নম্বরের একটি নীল পিকাপ ভ্যানে করে আজমীরগঞ্জ বাজার থেকে ১২টি কাঠের দরজার ফ্রেমে অভিনব কৌশলে বিপুল পরিমাণ গাজাঁ নিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছে, এমন তথ্য আসে র্যাবের কাছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ভৈরব নাটাল মোড় এলাকায় অবস্থিত টোলপ্লাজা সংলগ্নে তল্লাশি চৌকি স্থাপন করেন কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বর্ণিত পিকাপ ভ্যানটি র্যাবের তল্লাশি চৌকিতে পৌছলে গাড়িটি থামাতে সক্ষম হয় আভিযানিক দলের সদস্যরা। এসময় ভ্যানটিতে বুঝায় করা কাঠের দরজা গুলো নামিয়ে উপরের অংশ খুলতেই দেখা মেলে বিপুল পরিমাণ নীল পলিথিনে মোড়ানো গাজাঁর প্যাকেটের। এভাবে ১২টি দরজার ফ্রেম থেকে ১কেজির প্রতি প্যাকেটে মোট ১৮০কেজি গাজাঁ উদ্ধার করেন র্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। পরে গাড়ি জব্দসহ চালক সোহাগ ও সহযোগি নজরুল ইসলামকে আটক করে হেফাজতে নেয় র্যাব।
এবিষয়ে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, মাদক কারবারিরা মাদক পাচারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। ফলে এবিষয়ে র্যাবের সোর্স বা গোয়েন্দা নজরধারি দুটিই সক্রীয়ভাবে অব্যাহত আছে।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।