রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
করোনার ইতিহাসে একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৫০ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। মৃত ২৪৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন ও ১১০ জন নারী।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮ হাজার ৮০৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৪৮ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২০৯ জন, বেসরকারি ৩৩ হাসপাতালে জন এবং বাড়িতে ছয় জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ৭৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৮৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ১৯ হাজার ৮১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ৩০ হাজার ৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৯ হাজার ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com