বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

আইপি টিভির অনুমোদন নিয়ে সুখবর দিলেন তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে
আইপি টিভির অনুমোদন নিয়ে সুখবর দিলেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আইপি টিভি অনুমোদনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ৬ শতাধিক আবেদন জমা পরেছে, সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই শেষে এসব আবেদনের প্রেক্ষিতে সবদিক বিবেচনায় চলতি সপ্তাহেই কিছু আইপি টিভির লাইসেন্স দেয়া হবে। তবে খুব বেশি আইপি টিভি অনুমোদন দেয়া হবে না, ১০ থেকে ২০টি অনুমোদন দেয়া হবে।

শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রঘুনাথপুর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী আরও জানান, এছাড়াও বেআইনীভাবে যেসব আইপি টিভি চলছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। দেশের বাইরে থেকে ফ্রিক্যুয়েন্সি ভাড়া নিয়ে আইপি টিভি পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com