বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল পরীক্ষাকেন্দ্রে পানি, কুমিল্লা সিটির প্রশাসককে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের ব্যয় ও মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা নিকলীর হাওরের ধান কাটা নিয়ে তিন সংকটে কৃষক অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাড়াইলের বোরো ধান, আগাম বন্যার শঙ্কা তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আহত ২০

সাইবার নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে
সাইবার নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ

সাইবার নিরাপত্তার সূচকে উন্নতি ঘটেছে বাংলাদেশের। বিশ্বের ১৬০টি দেশের মধ্যে ২৭ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৩৮তম স্থানে। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাইবার নিরাপত্তা খাতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ।

এস্তোনিয়াভিত্তিক ই-গভার্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ বা জাতীয় সাইবার নিরাপত্তা সূচক থেকে উঠে এসেছে এই তথ্য। বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিশেষ করে সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই) তৈরি করা হয়।

এনসিএসআই সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৫৯.৭৪ স্কোর নিয়ে রয়েছে শীর্ষে। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম। সূচকে শ্রীলংকা ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৬৯ ও ৭০তম স্থানে।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে সারাবিশ্বে ৯৬.১০ স্কোর নিয়ে শীর্ষে আছে গ্রিস। ৯২.২১ এবং ৯০.৯১ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে চেক রিপাবলিক এবং এস্তোনিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭তম; যুক্তরাজ্য আছে ১৯তম স্থানে।

বিশ্বের প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র প্রতিনিধি সিঙ্গাপুর, দেশটির অবস্থান ১৬ নম্বরে।

সাইবার নিরাপত্তা সূচকে দ্রুত অগ্রগতি প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের স্বীকৃতি আমাদেরকে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com