শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মাত্র ছয় সপ্তাহের মতো জেট ফুয়েল মজুদ আছে ইউরোপে: আইইএ প্রধান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি, ভিডিও ধারণ করায় স্টার নিউজের সাংবাদিক রাব্বি খানকে হেনস্তা হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা: অতঃপর থানায় লিখিত অভিযোগ

গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য- ব্যারিস্টার মোতাহার হোসেন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৬০ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা :

গনতন্ত্র বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা অপিহার্য। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে স্থানীয় সংবাদকর্মীদেরকে এ বিষয়ে সচেতন থেকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানান,সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার মোজাম্মেল হকের জৈষ্ট্য পুত্র ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি গত শনিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর মডেল প্রেসক্লাবের মিলনায়তনে গনমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংবাদকর্মীদের হলুদ সাংবাদিকতা পরিহার করে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে দেশ ও জাতীর কল্যানকর সংবাদ পরিবেশনে সবাইকে এক যোগে কাজ করতে হবে। তবেই গণতন্ত্রের সুষ্টধারা ও উন্নয়ন অব্যাহত থাকবে এবং পাঠক সঠিক,নির্ভূল ও বস্তুনিষ্ট তাজা খবরটি পড়ে মনের খোরাক মিটাতে সক্ষম হবেন। পরে গণমাধ্যাম কর্মীরা সর্বসম্মতিক্রমে হোসেনপুর মডেল প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি তার হাতে তুলে দেন আজীবন সদস্য সম্মাননা স্বারক সম্বলিত একটি ক্রেস্ট ।
ওই সভায় সভাপতিত্ব করেন ভোরের বার্তা ২৪ডটকমের সম্পাদক এস এম তারেক নেওয়াজ। বক্তব্য রাখেন- মডেল প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম,মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মতিন মাষ্টার, মোঃ হাফিজুল হক, সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মীর, সাংবাদিক মোঃ নাজমুল আলম মাষ্ঠার, শাহ মোহাম্মদ ফয়সাল, এস কে শাহীন নবাব,ভোরের বার্তার সহ বার্তা সম্পাদক আল-মামুন, মোঃ সোহেল মিয়া প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য- ব্যারিস্টার মোতাহার হোসেন"

  1. Nice article inspiring thanks. Hello Administ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com