রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

এমবাপ্পের জন্য আরও ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
এমবাপ্পের জন্য আরও ১০ মিলিয়ন ইউরো বাড়িয়ে দিল রিয়াল

কিলিয়ান এমবাপ্পে অনেকদিন থেকেই ‘যাই যাই’ করছেন। রিয়াল মাদ্রিদও নিতে আগ্রহী। এদিকে এমবাপ্পেকে পেতে পিএসজির সঙ্গে তুমুল দরকষাকষি চলছে রিয়াল মাদ্রিদের। ফরাসি এই স্ট্রাইকারকে নিজেদের করে নিতে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে লজ ব্লাঙ্কোজরা। শুরুতেই ১৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল রিয়াল।

কিন্তু রিয়ালের এ প্রস্তাবে মোটেও রাজি নয় পিএসজি। তারা উল্টো জানিয়ে দেয় ২২০ মিলিয়নের কম হলে এমবাপ্পেকে ছাড়বে না। অগত্যা আরও ১০ মিলিয়ন বাড়িয়ে এমবাপ্পেকে কেনার জন্য ১৭০ মিলিয়নের প্রস্তাব টেবিলে রাখে স্প্যানিশ ক্লাবটি।

কিন্তু তাতেও কোনো নড়চড় নেই পিএসজির। তাদের কাছে ১৭০ মিলিয়নও অনেক কম। সুতরাং রিয়ালকে আরেকটু নড়েচড়ে বসতে হবে। রিয়াল মাদ্রিদও নাচোড়বান্দা। এমবাপ্পেকে পেতেই হবে। সে জন্য এবার আরও একটু দাম বাড়িয়ে দিয়েছে তারা। এবার এমবাপ্পের জন্য পিএসজিকে ১৮০ মিলিয়ন তথা ১৮০০ কোটি টাকা দিতে চায় মাদ্রিদের ক্লাবটি।

ফ্রান্সের মিডিয়া এল ইকুইপে এ সংবাদ প্রকাশ করেছে। ফরাসি পত্রিকাটি জানায়, ২২ বছর বয়সী এমবাপ্পের জন্য মূলত ১৭০ মিলিয়নই দিতে চায় রিয়াল। ১০ মিলিয়ন ইউরো হবে বোনাস। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে গোল করেছিলেন ৪২টি। এ কারণে, পিএসজিও তার দাম বাড়িয়ে দিয়েছে অনেক বেশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com