রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালন

কিশোরগঞ্জে কৃষক লীগের উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে সেচ্ছায় রক্তদান, মাস্ক, খাদ্য সামগ্রী, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১২টায় জেলা কৃষক লীগের আয়োজনে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালমায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আ.লীগের ধর্ম সম্পাদক মাসুম খান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহ-সভাপতি জিয়া উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, সম্পাদক মন্ডলীর সদস্য বুরহান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন, শহর কৃষকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, ধর্ম সম্পাদক মাওলানা রুমান আশরাফী, কটিয়াদি কৃষকলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন জুয়েল, বাজিতপুর কৃষকলীগের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান প্রমুখ।

এসময় কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ, হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। শেষে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com