রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ রাষ্ট্রপতির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, ক্যাম্পাস, অফিসসহ সর্বত্র যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে  রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।
রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ স্বল্প সময়ের মধ্যে সকল শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেন, রাষ্টপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন বাসসকে এ কথা জানান।

রাষ্ট্রপতি করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাশসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। সে ক্ষেত্রে আব্দুল হামিদ বলেন  সবকিছুর উপরে থাকতে হবে স্বাস্থ্যবিধি।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক অবহিত করেন।

তিনি রাষ্ট্রপ্রধানকে জানান, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কমপক্ষে এক ডোজ টিকা পাওয়ার পর সশরীরে শিক্ষা কার্যক্রম চালু হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্লাস কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদল তাদের প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদলে আরো ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ১ নভেম্বর  অনুষ্ঠেয় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com