রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যা: রুমমেটের বিরুদ্ধে পরিকল্পিত ‍খুনের অভিযোগ রাউজানে বিএনপি কর্মী হত্যার প্রতিবাদে লাশ নিয়ে সড়ক অবরোধ আর্থিক খাত অতিরিক্ত রাজনীতিকরণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে: অর্থমন্ত্রী মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুল তাড়াইলে অবৈধভাবে মজুত ৩,৮০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা পাকুন্দিয়ায় এইচবিবি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে: ফখরুল নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন

বাংলাদেশ বিমান বাহিনী আজ (২৮ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলিতে জন্ম নেয়া বাংলাদেশ বিমান বাহিনী এই দিনটিকে ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালন করে থাকে।

১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে দেশের আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিমান বাহিনীর অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাগণ পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বিমান বাহিনীর কর্মকর্তাগণ সেক্টর কমান্ডারের মত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন।

রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের সেই ভয়ংকর দিনগুলোতে যুদ্ধের গতি-প্রকৃতিকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য একটি স্বতন্ত্র বিমান বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়।

আর এ লক্ষ্যে ১৯৭১ সালে ২৮ সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং ৫৭ জন বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা ও বেসামরিক বৈমানিকদের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।

মহান মুক্তিযুদ্ধে ৫০টি বিমান অভিযান সাফল্যের সাথে পরিচালনার মাধ্যমে ‘কিলো ফ্লাইট’ বিজয়কে ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিমান বাহিনীর পিটি-৬ বিমানের মাধ্যমে ফরিদপুর, নারায়নগঞ্জ এবং ঢাকার আকাশে ‘৫০’ এর একটি অবয়ব তৈরির মাধ্যমে চমৎকার উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়।
কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদানকে সম্মান প্রদর্শন করতে বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ মিগ-২৯ ও এফ-৭ জঙ্গি বিমানের মাধ্যমে নারায়নগঞ্জের গোদনাইল, চট্টগ্রামের ইস্টার্ণ রিফাইনারি, নোয়াখালির দাগনভূইয়ায় অবস্থিত কিলোফ্লাইটের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ এর বাড়িসহ বিভিন্ন এলাকায় এরিয়াল ডিসপ্লে প্রদর্শন করেন।

এছাড়াও সি-১৩০, কে-৮ডবিøউ, পিটি-৬ বিমান এবং এমআই-১৭ ও বেল-২১২ হেলিকপ্টারের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট এর আয়োজন করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে এদিন সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির আয়োজন করা হয়। এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠার উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘কিলোফ্লাইট’ প্রদর্শনের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের অবদান, আত্মত্যাগ, স্বাধীনতার চেতনা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কিলো ফ্লাইটের বীর যোদ্ধাসহ প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণ, বিমান সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, আমন্ত্রিত অতিথিগণ এবং উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com